ঢাকা, শনিবার ২৫, জুলাই ২০২৬ ৬:২১:১৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

ডেঙ্গু আক্রান্ত ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৫০ পিএম, ৩১ আগস্ট ২০২২ বুধবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৭৮৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে।
আজ বুধবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকায় ২০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা ৪৮ জন। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন।
এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে  ৬ হাজার ১৮১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকায় মোট ভর্তি রোগী ৫ হাজার ৯১ জন, ঢাকার বাইরে ভর্তি রোগী ১ হাজার ৯০ জন। অন্যদিকে ছাড়প্রাপ্ত রোগী ছিল ৫ হাজার ৩৭৬ জন। এর মধ্যে ঢাকায় মোট ছাড়প্রাপ্ত রোগী ৪ হাজার ৪০৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ৯৭০ জন।